পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

তা’মীরুল মিল্লাতে ক্লাস ক্যাপ্টেন মতবিনিময় সভা’২০২৫ অনুষ্ঠিত।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১০:১৫ পিএম
তা’মীরুল মিল্লাতে ক্লাস ক্যাপ্টেন মতবিনিময় সভা'২০২৫ সম্পন্ন

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র উদ্যোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এর ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন মতবিনিময় সভা’২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সম্মানিত ভিপি জনাব মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে, উক্ত প্রোগ্রামের সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রসংসদের সম্মানিত জিএস মুহাম্মদ সাইদুল ইসলাম সাইদ।

এছাড়াও ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় অতিথিবৃন্দের পাশাপাশি ক্লাস ক্যাপ্টেন ছাত্ররা তাদের ক্লাসের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও ক্যাম্পাস কেন্দ্রীক পরামর্শ প্রদান করে। টাকসু নেতৃবৃন্দ ক্লাস ক্যাপ্টেনদের মতামত গ্রহণ করে এবং প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে সেগুলো সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করে।