ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।

নুর হোসেন বেল্লাল 
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম এককভাবে নির্বাচনে অংশ নেবেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা সমঝোতায় না গিয়ে দলটি এককভাবেই নির্বাচনে অংশ নেবে।

উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-৩ আসনে প্রার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের দায়িত্বের পাশাপাশি তিনি শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে দলীয় নীতি ও কর্মসূচির আলোকে প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন।

এদিকে বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।