পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

প্রাথমিক থেকে ‘সহকারী শিক্ষক’ পদবি বাতিল, নতুন নাম শুধু ‘শিক্ষক’,পরিবর্তন আরও ৪ পদের নাম

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে পদবি সংশোধনের মাধ্যমে। ‘সহকারী শিক্ষক’ শব্দটি বাতিল করে এখন থেকে শুধু ‘শিক্ষক’ বলা হবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষককে।

এ সিদ্ধান্তসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন আরও চারটি পদের নাম পরিবর্তনের প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবনাটিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. শামছুল আরিফ।

২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশ অনুযায়ী এসব পরিবর্তন আনা হচ্ছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

নতুন প্রস্তাবিত নাম অনুযায়ী—

‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ হবেন ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’

‘অর্থ কর্মকর্তা’ হবেন ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’

‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’

‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ হবেন ‘সহকারী ইন্সট্রাক্টর’

সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে ‘সহকারী শিক্ষক’ পদের নতুন নাম হবে শুধু ‘শিক্ষক’, যা প্রযোজ্য হবে দেশের মোট ৩,৬২,৪১৮টি পদে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এসব পরিবর্তনের উদ্দেশ্য মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের প্রকৃত দায়িত্ব ও গুরুত্বকে প্রতিফলিত করা এবং প্রশাসনিক কাঠামোকে আরও সহজ, সুসংগঠিত ও আধুনিক করা।

উল্লেখ্য, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৬ হাজার ৫৬৭টি। সব মিলিয়ে মোট বিদ্যালয়ের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৩০টি।