পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

কোপা আমেরিকা কলম্বিয়াকে হারিয়ে নবম শিরোপা জয় ব্রাজিলের

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫, ০৩:১৫ পিএম

দক্ষিণ আমেরিকান নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে গতকাল গভীর রাতে অনুষ্ঠিত কোপা আমেরিকার রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে ৫–৪ গোলে হারিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাও নারীরা।

নির্ধারিত সময়ে দুই দলের লড়াই শেষ হয় ৩–৩ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটেও একে অপরকে ছাড় দিতে পারেনি ব্রাজিল-কলম্বিয়া — স্কোরলাইন দাঁড়ায় ৪–৪। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ব্রাজিল রাতের নায়ক হয় গোলরক্ষক লোরেনা দ্য সিলভাকে সামনে রেখে।

ফাইনালে কলম্বিয়া প্রথমে এগিয়ে গেলেও বারবার সমতায় ফিরে আসে ব্রাজিল। কিংবদন্তি মার্তা ভিয়েরা বদলি হিসেবে নেমে ৮২ মিনিটেই গোল শোধ করেন। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে তার দ্বিতীয় গোলেই প্রথমবারের মতো লিড নেয় ব্রাজিল। কিন্তু কলম্বিয়া আবারও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। শেষ হাসি অবশ্য ব্রাজিলেরই।

ম্যাচে মার্তাসহ ব্রাজিলের হয়ে গোল করেন অ্যাঞ্জেলিনা ও আমান্দা। অপরদিকে কলম্বিয়ার হয়ে গোল করেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। একটি আত্মঘাতী গোলও পায় তারা। বল দখল ও আক্রমণে ব্রাজিল ম্যাচজুড়েই ছিল এগিয়ে — ৬০ শতাংশ পজিশনের পাশাপাশি ২১টি শটের ৯টি ছিল লক্ষ্যে।

পেনাল্টি শ্যুটআউটে লোরেনা দুটি শট ঠেকিয়ে দেন, যা ব্রাজিলের জন্য কাপ জয় নিশ্চিত করে। অন্যদিকে কলম্বিয়ার জন্য এটি ছিল কোপা নারী ফাইনালে চতুর্থ হার। কিছুদিন আগেই পুরুষদের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গের পর এবার নারীরাও নিজেদের ইতিহাস বদলাতে পারল না।

এই জয়ের মাধ্যমে ১০টি আসরের মধ্যে ৯ বার শিরোপা জিতল ব্রাজিল, প্রমাণ করল নারী ফুটবলে দক্ষিণ আমেরিকায় তাদের কাঁপানো আধিপত্য। যদিও বিশ্বমঞ্চে ব্রাজিল এখনো সেরা হতে না পারার আক্ষেপ নিয়েই এগিয়ে চলছে মার্তারা।