১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত
আবু ছাহিম। সাঁথিয়া, পাবনা: ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ মুন্নাফ হোসাইন। আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ আবুল বাসার এবং জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালে প্রচলিত শিক্ষাব্যবস্থার পরিবর্তে সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে বামপন্থীদের হাতে শাহাদাত বরণ করেন শহীদ আব্দুল মালেক। তিনি ছিলেন একজন নির্ভীক, নীতি-আদর্শে অবিচল ও সাহসী ছাত্রনেতা। তার ত্যাগ ও আদর্শ আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায়-অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। সার্বজনীন ইসলামী শিক্ষা কেবল জ্ঞান অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চা নিশ্চিত করে। তাই শহীদ আব্দুল মালেকের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ আব্দুল মালেকসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
