পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

মাহফুজ আলমকে বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী আটক!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী আটক!

রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৬ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান বলেন, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় এক শিক্ষার্থীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম  বলেছিলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতিয়াক হোসাইন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।

জানা গেছে, ইশতিয়াক আগে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে পড়তেন। ঘটনার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত ইশতিয়াকের সহপাঠী–বন্ধুরা।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। বোতল ছুড়ে মারার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুড়ে মারেন। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ। পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। ওই যুবককে পুলিশের পক্ষ থেকে কিছু একটা জিজ্ঞাসা করতেও দেখা যায় ভিডিওতে।

প্রায় ১৫ মিনিট পরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিজের সন্দেহের কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খুঁজে বের করুন। দেখবেন, একটি গ্রুপকেই পাওয়া যাবে। তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা আট মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন।’