পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ফেনসিডিল জাতীয় সিরাপ আটক

শহিদুল ইসলাম আল জিহাদ
শহিদুল ইসলাম আল জিহাদ , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৯:২২ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ৬৮ বোতল উইনকোরেক্স সিরাপ আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ৬৮ বোতল উইনকোরেক্স সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।