পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব • বিশ্ব শিক্ষক দিবস আজ • সোশ্যাল মিডিয়ার বিচারালয়: সুবিচার নাকি উন্মত্ত জনতার উল্লাস? • চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামের অবকাঠামো উন্নয়ন নিয়ে নাগরিক সংলাপ।

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১১:৪৯ এএম
"নাগরিক সংলাপ"

পিছিয়ে পড়া কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম – ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের কুড়িগ্রাম পার্লামেন্ট সেশন – ২ “নাগরিক সংলাপ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ মে মঙ্গলবার কুড়িগ্রাম কলেজ মোড় পৌর অডিটোরিয়াম মার্কেট দ্যা এসেম্বলি হল রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার সার্বিক অবকাঠামো উন্নয়ন নিয়ে সকল পেশার মানুষজন বক্তব্য রাখেন। কুড়িগ্রাম জেলার মানুষের দুঃখ-কষ্ট, জনদুর্ভোগসহ নানা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দাবিদাওয়া তুলে ধরেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম – ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি নিজাম উদ্দীন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ আরও অনেকে।

উক্ত অনুষ্ঠানে এমপি ড. আতিক মুজাহিদ সকলের উদ্দেশ্যে বলেন, কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ আমরা কুড়িগ্রাম পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশনে আয়োজন করেছি। আমরা সকল পেশাজীবীদের দিক নির্দেশনা নিয়ে আগামী সংসদে কথা বলবো।

তিনি আরও বলেন, কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে আমরা তা প্রশ্রয় দেব না। প্রত্যেকটি উন্নয়নের কাজ আমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে নেব।