পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

কক্সবাজার জেলা কারাগারের মূল ফটকের সামনে সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ দিন

কামরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১২:৫১ পিএম

কক্সবাজার শহরের কলাতলী মেইন সড়কে অবস্থিত জেলা কারাগারের মূল ফটকের সামনে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিশেষ করে অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং সড়কের বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতেই এ এলাকায় পানি জমে যায়। অথচ কলাতলী মেইন সড়ক কক্সবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত।

ব্যবসায়ী ও পথচারীরা জানান, জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় গাড়ি বিকল হয়ে পড়ছে, আবার পথচারীদেরও ময়লা পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের মাধ্যমে এই দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিক।