পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শিরোনাম
শ্রীবরদীর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই প্রদান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদারগঞ্জে সরকারি ভাতা ও চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, উধাও প্রতারক নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা মা! পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তি কামনায় দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
লিঙ্ক কপি হয়েছে!

ঝিনাইগাতী সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকে ব্যর্থ করল বিজিবি

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৭ এর কাছে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সকালের দিকে শেরপুর সীমান্তের মেইন পিলার দিয়ে দুই ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় বিজিবির টহলদলের তাৎক্ষণিক সতর্ক অবস্থান এবং সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।  এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে বিজিবি।

৩৯ বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।