পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও কুড়িগ্রামে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন। উলিপুরে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টার অভিযোগ। হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসনে পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, গ্রেপ্তার ২ সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনারের কঠোর নির্দেশনা
লিঙ্ক কপি হয়েছে!

নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল

নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম

ন্যায্যবিচার প্রতিষ্ঠা ও ধর্ষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর নেত্রকোনা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্দেশ্যে ১৩ আগস্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে মোঃ মোস্তাক আহমেদ রকি-কে আহ্বায়ক এবং জহিরুল ইসলাম-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়াও মোঃ হুমায়ুন আহমেদ নিলয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলি নূর সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাজী তাসমিয়া রহমান রোজা এবং সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ সিয়াম যৌথ স্বাক্ষরে এই নেত্রকোনা জেলা কমিটির চূড়ান্ত অনুমোদন দেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন:
যুগ্ম আহ্বায়ক: ইয়াহহিয়া বিন কুতুবউদ্দিন, দুর্জয় বনিক, মাহফুজ মিয়া, আমির হোসেন জিহাদি, মোঃ শেকুল মিয়া, এলিজা তালুকদার, উম্মে ইজমা আশা, জুয়েল আলম, আনিকা জাহান ডলি, মোঃ অমিত, মোঃ মোফাজ্জল হোসেন, শেখ মনোয়ার জাহান অপূর্ব, রিয়াদ মিয়া, মোছাঃ পল্লি আক্তার আয়না ও মোঃ তরিকুল ইসলাম।

যুগ্ম সদস্য সচিব: আমান আজাদ, মোঃ রানা খান, ফাতেমা আক্তার মিম, সোহানুর রহমান, আবদুল্লাহ নূর, মোঃ সারোয়ার হোসেন, মোঃ সৌরভ তালুকদার, সৈকত দাশ, মোঃ মিজানুর রহমান বজলু, মোঃ মাহফুজ মিয়া, হাফেজ মোঃ ইয়াসিন আহমেদ, মোঃ সোহাগ মিয়া, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ শেখ আহাদ রিয়াদ ও মোঃ মাহবুব আহমেদ।

মুখপাত্র ও সহ-মুখপাত্র: মুখপাত্র হিসেবে মোস্তাকিম বিল্লাহ এবং সহ-মুখপাত্র হিসেবে মোছাঃ তানহা আক্তার, মোঃ আশিকুর রহমান, মোঃ অনিক সূত্রধর, মোছাঃ ইসরাত জাহান মারিয়া, মোঃ চয়ন খান ও মোঃ জুনায়েদ ইয়ার খান দায়িত্ব পেয়েছেন।

সংগঠক ও দপ্তর: প্রধান সংগঠক হিসেবে মোজাকারিয়া কবির, দপ্তর সম্পাদক পদে মোঃ আনিছ মিয়া এবং তথ্য ও প্রচার সম্পাদক পদে মোঃ নাঈম ইসলাম দুর্জয় মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা জানান, সমাজ থেকে যেকোনো ধরণের যৌন সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে এবং নিপীড়িতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে এই কমিটি মাঠপর্যায়ে সাহসের সাথে কাজ করে যাবে।