নিজস্ব প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ১০ নং চর পক্ষীমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আগত নেতাকর্মীরা শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের কান্ডারি ডা. সানসিলা জেব্রিন প্রিয়াংকার জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, এবং তাঁর বিশ্বস্ত সহযোদ্ধা, দুঃসময়ের রাজপথের সাহসী সৈনিক, শেরপুর সদর উপজেলার ১০ নং চর পক্ষীমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী চৌধুরী শামীম।
নেতাকর্মীরা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। তারেক রহমানের নেতৃত্বেই পুনরুদ্ধার হবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার।
এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

