পেজ দ্যা নিউজ

আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১১ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে ব্রাজিল: আনচেলত্তির দল ঘোষণা।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৬:২৭ পিএম

ফুটবল বিশ্বে অন্যতম সফল দল ব্রাজিল জাতীয় দল আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। সোমবার (২৬ মে) এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কোচ কার্লো অ্যানসেলোটি ঘোষিত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছেন। এবারকার দলে দেখা গেছে নতুন প্রতিভা ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়।

সেলেসাওরার এবারের স্কোয়াডে যারা থাকছেন।

গোলরক্ষক:আলিসন,বেন্টো,হুগো সুজা। ডিফেন্ডার:আলেক্সসান্দ্রো বেরালদো,মার্কুইনহোস,লিও অর্টিজ,ডানিলো। সাইড ব্যাক:আলেক্স সান্দ্রো,কার্লোস অগুস্তো,ওয়েসলি,ভ্যান্ডারসন।মিডফিল্ডার:আন্দ্রেয়াস পেরেইরারা,ব্রুনো গিমারায়েশ,আন্দ্রে,ক্যাসেমিরো,এডেরসন,গার্সন।ফরোয়ার্ড:এসতেভাও,অ্যান্থনি,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি,মাথেউস কুনহা,ভিনিসিউস জুনিয়র,রাফিনহা,রিচার্লিসন।

এই দল নির্বাচনে অ্যানসেলোটি বেশ কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন। অভিজ্ঞ খেলোয়াড় যেমন ক্যাসেমিরো, আলিসন ও ভিনিসিউসের পাশাপাশি, তরুণ প্রতিভা এসতেভাও ও অ্যান্ড্রেস পেরেইরার অন্তর্ভুক্তি ভবিষ্যতের কথা মাথায় রেখে ইতিবাচক পদক্ষেপ।

দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও প্যারাগুয়ে, যারা দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে চিরকালই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ, তাদের বিপক্ষে এই দল কতটা কার্যকরী হয়, সেটাই এখন দেখার বিষয়।