মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক দিবসের শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৫ই অক্টোবর) রোজ রবিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ মো: আতাউর রহমান এবং কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদিউল আলম মাহফুজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কিশোরগঞ্জ শাখার সভাপতি হাসান আল মামুন, কটিয়াদী উপজেলা শাখার সভাপতি সিয়াম হোসেন ও সেক্রেটারি সারোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবির কটিয়াদী সরকারি কলেজ শাখার সভাপতি নাইমূল হক, কটিয়াদী পৌর সেক্রেটারি বায়জিদ সোহাগ, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় সভাপতি উবাইদুল্লাহ প্রমুখ।

