পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগে হাবিবুর রহমান হাবিল গ্রেপ্তার

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম
জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগে হাবিবুর রহমান হাবিল গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি: জুলাই গণহত্যায় জড়িত থাকার অপরাধে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবিল শহরের বাঁশপট্টি এলাকার মালেক মিয়ার ছেলে। ওসি মনিরুজ্জামান জানান, হাবিলের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে স্বেরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলার ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলছে এবং তাকে ঝালকাঠি থানায় আনা হচ্ছে।

এদিকে এই গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।