পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতায় দেশসেরা কিশোরগঞ্জের মুনাজ্জিদ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: আহলুল কুরআন ওয়াসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জের ১৩ বছর বয়সী হাফেজ মো. আব্দুল্লাহ আল মুনাজ্জিদ।

কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের মুনাজ্জিদ বর্তমানে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদরাসায় অধ্যয়নরত। সুন্দর কণ্ঠস্বর, নিখুঁত তিলাওয়াত ও সুরের নান্দনিকতা দিয়ে বিচারকমণ্ডলীর মন জয় করে জাতীয় পর্যায়ে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে সে।

এই অসাধারণ সাফল্যের জন্য মাদরাসার পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।

নিজ অনুভূতি জানাতে গিয়ে মুনাজ্জিদ বলে, “উস্তাদের নির্দেশনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আমি তিলাওয়াতে দক্ষতা অর্জন করেছি। আল্লাহর অশেষ রহমতে জাতীয় পর্যায়ে প্রথম হতে পেরে খুবই আনন্দিত। ভবিষ্যতে আমি একজন আলেম হয়ে কুরআনের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

মুনাজ্জিদের বাবা মো. মাছুম রানা বলেন, “এই অর্জন আমাদের পরিবারের জন্য এক বিশাল আনন্দের উৎস। এর পুরো কৃতিত্ব মাদরাসার শিক্ষকদের যাঁরা আমার সন্তানের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন।”

তার উস্তাদ হাফেজ মাওলানা শিবলি নোমান জানান, “সঠিক উচ্চারণ, তাজবীদ ও তিলাওয়াতের নিয়ম-কানুনে তাকে নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, একদিন আন্তর্জাতিক অঙ্গনেও সে দেশের মুখ উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী সাজিদুর রহমান বলেন, “ছোটবেলা থেকেই মুনাজ্জিদ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে কুরআন মুখস্থ করেছে। তার এই অর্জন শুধু পরিবার নয়, পুরো কিশোরগঞ্জবাসীর গর্বের বিষয়।”

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে হাফেজ মুনাজ্জিদ আজ কিশোরগঞ্জের গর্ব এবং দেশের ভবিষ্যৎ এক উজ্জ্বল তারকা হিসেবে স্থান করে নিয়েছে।