পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান
লিঙ্ক কপি হয়েছে!

আরপিইউজে সভাপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১১ এএম

কুড়িগ্রাম প্রতিনিধি: রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর আয়োজনে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি এবং দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজামান সালেক-এর সঙ্গে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ সফিউর রহমান-এর অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন চ্যানেল ওয়ান ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোজাহিদ, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি বাবুল জামান, জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মিজান, বুলবুলসহ আরও অনেকে।

মানববন্ধনের সমাপনী বক্তব্য দেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন লিটন।

পরে মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা-এর নিকট চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় এ ধরনের আচরণের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।