পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান
লিঙ্ক কপি হয়েছে!

বাবুগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:৩১ পিএম

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি: ‌বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ শরীফ ওই এলাকার লতিফ শরীফের বড় ছেলে। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকায় সুগন্ধা নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।