পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে হৃদরোগে প্রাণ গেল ছাত্রলীগ নেতা মোয়াজের

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৭:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে ছাত্রলীগের এক নেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (৬ মে) ভোরে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে একটি রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসের বেশি সময় কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর জেলা ছাত্রলীগের একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।