পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

মোঃ রাকিব হোসাইন হৃদয়
মোঃ রাকিব হোসাইন হৃদয় , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর নারায়ণগঞ্জ মহানগর শাখা।

শুক্রবার (২২ মে) বাদ জুমা নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক ডি.আই.টি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেলগেইট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরী এর সভাপতি মাওলানা ফাতিহ মুহাম্মদ সুলাইমান এবং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফি। দোয়া পরিচালনা করেন ছাত্র মজলিসের সহযোগী সংগঠক আতিক বিন সাদিক।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার দাবি জানান তারা।

এছাড়াও শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হাজী লিয়াকত হোসেন, আনোয়ার হোসেন, ইসহাক গাজী, শাহাদাত হোসেন, মাহদী হাসান, আশরাফ বিন মুজিব, আবদুর রহমান সা’দ এবং হাসিফুল ইসলাম সহ মহানগর ও বিভিন্ন ক্যাম্পাস শাখার নেতাকর্মীরা।