পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৫ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

মোঃ রাকিব হোসাইন হৃদয়
মোঃ রাকিব হোসাইন হৃদয় , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০২:৫১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম তল্লা বড়বাড়ী এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জানা যায়, ফতুল্লা থানাধীন তল্লা ৯নং ওয়ার্ডের জসিম মিয়ার বাড়ির এক ভাড়াটিয়ার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।