পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

‎মোংলায় প্রতিমন্ত্রীর নিজ অর্থায়নে ঘর পেলো গৃহহীন পরিবার

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০১:০৭ এএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় গৃহহীন নারী হীরা আক্তারকে একটি নতুন ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা হীরা আক্তার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ পলিথিনের তৈরি একটি ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন। রোদ, বৃষ্টি ও ঝড়-বাদলে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি ও তার অসুস্থ মা। পরবর্তীতে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের কাছে একটি ঘরের আবেদন করলে তিনি দ্রুত নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

শুক্রবার প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হীরা আক্তারের নতুন ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং অন্যান্য নেতাকর্মীরা।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হীরা আক্তার বলেন, “আগে পলিথিনের ঝুপড়ি ঘরে অনেক কষ্টে দিন কাটাতাম। বৃষ্টি হলে পানি পড়ত, ঝড় এলে ভয় লাগত। প্রতিমন্ত্রী সাহেব আমার কথা শুনে ঘর করে দিয়েছেন। এখন নিরাপদে থাকতে পারছি। আমি ও আমার মা তার জন্য দোয়া করি।”

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে হীরা আক্তারকে একটি নতুন ঘর উপহার দিতে পেরে ভালো লাগছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। এই ঘরের মাধ্যমে হীরা আক্তার ও তার পরিবার অন্তত নিরাপদ আশ্রয় পেয়েছে।”