পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
টঙ্গীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুরে পিএলইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরে চেয়ারম্যান প্রার্থী রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

দুই ছাত্র উপদেষ্টা ও নিরপত্তা উপদেষ্টার পদত্যাগ চাইলো বিএনপি!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১০:১৯ পিএম
দুই ছাত্র উপদেষ্টা ও নিরপত্তা উপদেষ্টার পদত্যাগ চাইলো বিএনপি!

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয়বাদী দল (বিএনপি)। এ সময় দলটির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে যা জানিয়েছে বিএনপি তা পয়েন্ট আকারে তুলে ধরা হলো:

  • প্রধান উপদেষ্টার সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেছে তারা।
  • বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে ।
  • আওয়ামীলীগের বিচার সবচে বেশি দাবি রাখে বিএনপি তাই আওয়ামীলীগের বিচার প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের বিচার করবে।
  • বিএনপি মনে করে, নির্বাচন যত বিলম্ব হবে হবে , ততই জাতির কাছে পুনরায় স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। কাজেই এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।
  • নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।
  • বিএনপির দাবি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি তারা বরং প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করে আসছে।