পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
টঙ্গীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুরে পিএলইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরে চেয়ারম্যান প্রার্থী রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে পিএলইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ মারুফ
মোহাম্মদ মারুফ , জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে পিপলস লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট মনির হোসাইন সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএলইটির প্রধান সমন্বয়কারী মুহাম্মদ তারেক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হাসিবুল হোসেন।

এসময় আলোচনা রাখেন লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব হাম্মাদুর রহমান নাহিদ।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে পিএলইটির এমন উদ্যোগের প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে পিএলইটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।