পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি
লিঙ্ক কপি হয়েছে!

উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই বোন গ্রেফতার

মোঃ হাসিব পেসকার
মোঃ হাসিব পেসকার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি চেকপোস্টে যৌথবাহিনীর অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের চার সহোদর ভাই-বোনকে গ্রেফতার হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তাদের আটক করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চার ভাই-বোন একটি সিএনজি অটোরিকশাযোগে একসঙ্গে যাতায়াত করছিলেন। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। একপর্যায়ে তাদের দেহ ও বহনকৃত সামগ্রী থেকে মোট ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস (২৪), তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই একই পরিবারের সদস্য ও সহোদর ভাই-বোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক পরিবহন ও সংগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও মাদক ব্যবসা প্রতিরোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।