পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শ্রীবরদীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ। জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, মোছা. অরুণা বেগম এবং সমবায়ী মাহফুজুর রহমান সাজু।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, বিভিন্ন ইউনিয়নের সমবায়ী সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ঋণ বিতরণ করা হয়।