পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

বিভিন্ন দাবিতে রাজশাহীতে বাংলাদেশ ডেন্টাল পরিষদের স্মারক লিপি

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় রাজশাহী প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা ডেন্টাল পেশাজীবীদের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার ও ন্যায্য দাবিগুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো: মাইনুল ইসলাম সহ-সভাপতি,মো: সেলিম রেজা সাধারণ সম্পাদক, আশারাফুল ইসলাম সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ডেন্টাল পেশাজীবীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেছেন। দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।