পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শিরোনাম
মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আজ নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন তিন মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল ৭ দিন লোডশেডিংয়ে থাকবে কুড়িগ্রাম, পিজিসিবির বিজ্ঞপ্তি প্রকাশ চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা: ৯৯৯ এ ফোনে রক্ষা, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউনের উদ্যোগে বাঁশখালী বন্যার্ত পরিবারের মাঝে টিন বিতরণ নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’ এর নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার ২ নং কড়ইচুড়া ইউনিয়নের লালডোবা ইলশামারী চৌরাস্তা মোড়ে মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয় ।

মানববন্ধনে বক্তব্য দেন ২ নং কড়ইচুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান (মিজান), ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এনামুল হক ও মজনু পলান , ইউপি সদস্য ইয়াকুব আলী, ইউনিয়ন যুবদল নেতা মুক্তার হোসেন, অবঃ চাকরিজীবী আবুল হোসেন, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, সাবেক উপজেলা জাসাস নেতা খালেদ মাহমুদ সুজন সহ মহিলাবৃন্দ।

বক্তারা বলেন, সম্প্রতি দায়ের করা মাদক মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা দাবি করেন, নিরীহ মানুষকে হয়রানি ও রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখতেই এ মামলা দায়ের করা হয়েছে। এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান প্রার্থী মিজান কে ফাঁসানো হয়েছে।

বক্তারা আরো বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে মামলা থেকে মিজানের নাম প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য অর্থ্যাৎ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।