পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

৭ দিন লোডশেডিংয়ে থাকবে কুড়িগ্রাম, পিজিসিবির বিজ্ঞপ্তি প্রকাশ

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

সঞ্চালন লাইন উন্নয়ন কাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা সাত দিন কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে আংশিক লোডশেডিং হবে। এ সময়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়তে পারেন।

সম্প্রতি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি (জি-টু-জি)’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র এলাকায় উন্নয়ন কাজের জন্য রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইনে শাটডাউন দেওয়া হবে।

এর প্রভাব নেসকোর আওতাধীন কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পড়বে। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে না। সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারের মাধ্যমে পর্যায়ক্রমে আংশিক লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, “উন্নয়ন কাজ চলাকালে গ্রাহকদের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ থাকবে না। বিকল্প ব্যবস্থায় সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে। নেসকো ও পল্লী বিদ্যুতের উভয় গ্রাহকই আংশিক লোডশেডিংয়ের আওতায় থাকবেন। তবে ৫ আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

বিদ্যুৎ বিভাগ উন্নয়নকাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে।