পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউনের উদ্যোগে বাঁশখালী বন্যার্ত পরিবারের মাঝে টিন বিতরণ

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর রত্নাপুর এলাকায় ১০৭ নং পূর্ব রত্নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অফ চিটাগং ডাউনটাউন ও এস.এ.এম. স্মৃতি সংস্থা’র যৌথ উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারের মাঝে ৫৫ বান্ডিল গ্যালভানাইজড টিন বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ সেলিম, সেক্রেটারি রোটারিয়ান রাকিব উদ্দিন, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান সৈয়দ দিদারুল আলম, রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী এবং রোটারিয়ান রফিক আহমেদ।এছাড়া স্থানীয় যুব সমাজ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি আয়োজন কে প্রানবন্ত করে তোলে।

বক্তারা বলেন, রোটারির মূলমন্ত্র “Service Above Self” ধারণ করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান পুনর্গঠনে সহায়তা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্নির্মাণে সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকল্পটির অর্থায়নে রোটারি ক্লাব অফ চিটাগং ডাউনটাউন এর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।পাশাপাশি প্রকল্পের অধিকাংশ অর্থায়ন, সার্বিক আয়োজন এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে রোটারিয়ান মুহাম্মদ মুজিবুর রহমান এবং তাঁর প্রতিষ্ঠিত এস.এ.এম. স্মৃতি সংসদ এর অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয়।ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।