পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রামের ঝালুপাড়া এলাকা থেকে অপু বর্মন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত অপু বর্মন উপজেলার গাবেরগ্রামের ঝালুপাড়া এলাকার সুবারন বর্মনের ছেলে। তিনি উপজেলার বালিজুড়ী বাজারে দীর্ঘদিন ধরে নরসুন্দর হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অপু বর্মন বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাদারগঞ্জ মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে বেলা প্রায় ২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।