পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব • বিশ্ব শিক্ষক দিবস আজ • সোশ্যাল মিডিয়ার বিচারালয়: সুবিচার নাকি উন্মত্ত জনতার উল্লাস? • চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লিঙ্ক কপি হয়েছে!

বিশ্ব শিক্ষক দিবস আজ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত অবস্থানের উন্নয়ন এবং জাতি গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন।’ ১৯৬৬ সালে আইএলও ও ইউনেস্কোর শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

১৯৬৬ সালে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের মর্যাদা, অধিকার, দায়িত্ব ও কর্মপরিবেশ নিয়ে একটি সুপারিশ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশে ২০২৩ সালের ৫ অক্টোবর প্রথমবারের মতো জাতীয়ভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষকদের ভূমিকা ও অবদান সম্পর্কে জনসচেতনতা তৈরি, তাঁদের পেশাগত মর্যাদা ও অধিকার নিয়ে আলোচনা এবং গুণী শিক্ষকদের সম্মান জানানোর মধ্য দিয়ে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশই দিবসটির অন্যতম উদ্দেশ্য।