পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৬ জুলাই, ২০২৬
শিরোনাম
বুকে অস্ত্রোপচারের দাগ, কাঁধে কফির ফ্লাস্ক; জীবনযুদ্ধে হার মানেননি ‘কফি ম্যান’ সোহেল শেষ ষোলতে ব্রাজিল নরওয়ে মুখোমুখি আজ: কোয়ার্টার ফাইনালের টিকিট কার? শ্রীবরদীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও ভিক্ষুকদের পুনর্বাসন সহায়তা প্রদান শ্রীবরদীর প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজারহাটে দ্রুত ঠিকাদারের শাস্তি ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতা বুলুর বিবৃতি, অস্ত্রের ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার মাদারগঞ্জে নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত: সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭
লিঙ্ক কপি হয়েছে!

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৫:৫৬ এএম

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী ২৮ মে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঈদুল আজহা উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন।