পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

ধ র্ষ ণে মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, বাবা ছেলে কারাগারে

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৫:১৪ এএম
নাটোরের বড়াইগ্রামের মালিপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে বাবা ও ছেলে মিলে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠেছে

নাটোরের বড়াইগ্রামের মালিপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে বাবা ও ছেলে মিলে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এ ঘটনায়, সোমবার (২৫ মে) বিকালে অভিযুক্ত মালিপাড়া গোয়ালপাড়া এলাকার বাবা সামসুল ইসলাম (৬২) এবং ছেলে আরিফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২০ মে রাত সাড়ে ১১ টায় ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের মাধ্যমে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে অভিযুক্ত ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে পড়ানো হয়।

এ ছাড়া মেয়ের নামে ৪ শতাংশ জমি লিখে দেওয়াসহ অভিযুক্ত বাবাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্ত দেন গ্রাম প্রধানরা। কিন্তু পরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।