পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

ঈদের দিন গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেলো ৫ জনের

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৯:৩৮ এএম

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রাম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন নিহত হন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পুলিশ এখনো নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং তিনজন পুরুষ রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দোলা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসটি একপাশ কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এতে আহত ৮-১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী। বাকি তিনজন বাস যাত্রী বলেও জানান তিনি।

এদিকে, দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।