পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

পঞ্চগড়ে ১৫ বোতল বিদেশী মদসহ পিতা পুত্র আটক

মোঃ ফারুক হোসেন (দেবীগঞ্জ প্রতিনিধি) প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১০:১২ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পিতা-পুত্রকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপন রায়ের নেতৃত্বে দেবীগঞ্জ থানার একটি দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় রুবেলের শয়নকক্ষের ধানের স্তূপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে খাটের নিচ থেকে রুবেল ইসলামকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ কাজে তার বাবা আব্দুর রহিমও সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্দুর রহিম ও রুবেল ইসলামকে ১৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।