পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

সোনাডাঙ্গায় বন্ধ ঘর থেকে তিন মরদেহ ঘিরে রহস্য

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:১২ পিএম

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দারুস আমান মহল্লার একটি বাসা থেকে দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে ঘরটির দরজা বন্ধ থাকলেও ভেতর থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছিল না। বিষয়টি অস্বাভাবিক মনে হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দুই শিশু ও এক বৃদ্ধার মরদেহ দেখতে পায়।

নিহতরা হলেন শামীম (১৩), মুস্তাকিম (৪) এবং তাদের নানী বেবি। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো মহল্লাজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটির মা ফাতেমা বেগমের সঙ্গে প্রথম স্বামী মাসুম বেপারীর কয়েক বছর আগে বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি রফিকুল ইসলামকে বিয়ে করেন। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ কারণে তদন্তের স্বার্থে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। শিশু দুটির মা ফাতেমা বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটির পেছনে কোনো পারিবারিক বিরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রহস্যজনক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।