পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে গোদাগাড়ী মডেল থানা, রাজশাহীর আয়োজনে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সভায় বক্তারা গোদাগাড়ী এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। মাদক চোরাচালান ও সেবন রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডিআইজি রাজশাহী রেঞ্জ মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পুলিশের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।