পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১ জুলাই, ২০২৬
শিরোনাম
মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক গাজীপুরে এআই বেস আইটি পার্ক ও অ্যাগ্রো প্রকল্পে বাধার অভিযোগ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড পেল তামীরুল মিল্লাত টঙ্গী বালিকা ক্যাম্পাসের ৬ ছাত্রী ‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে হামিদ আযাদ রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রাম ৪ আসন: ঋণখেলাপির দায়ে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য ও মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে জাককানইবিতে সেমিনার অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১১:৪৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।

সভায় বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক রহুল আমিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক রফিকুল বারী।

এ ছাড়া সভায় সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এ বিষয়ে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।