শ্রীবরদীতে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শ্রীবরদীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ। জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, মোছা. অরুণা বেগম এবং সমবায়ী মাহফুজুর রহমান সাজু।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, বিভিন্ন ইউনিয়নের সমবায়ী সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ঋণ বিতরণ করা হয়।
