পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

​জামালপুরে মসজিদের মালামাল পরিবহনে বাধা: রাস্তা উদ্ধারের দাবি এলাকাবাসীর

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে মসজিদের নির্মাণ সামগ্রী পরিবহনে বাঁধার অভিযোগ’সেটেলম্যান্টের রাস্তা বাস্তবায়নের দাবি এলাকাবাসীর।

আজ সোমবার মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ মধ্য পাড়া জামে মসজিদ এর আওতায় এলাকাবাসী’র অভিযোগ এবং স্যাটেলমেন্টের রাস্তা বাস্তবায়নের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে চরপাকেরদহ মধ্য পাড়া জামে মসজিদ এর পূর্বের টিনসেড ঘরটি ভেঙ্গে পাকা মসজিদের জন্য নির্মাণের কাজ শুরু করে কর্তৃপক্ষ। মসজিদের নির্মাণ সামগ্রী পরিবহনের সময় সড়কের এক পাশে খাদ থাকায় পশ্চিম পাশে খুটি গেড়ে বাঁধাগ্রস্থ করে। ফলে মসজিদের নির্মাণ সামগ্রী পরিবহন এবং নির্মাণ কাজ ও বন্ধ থাকে। পশ্চিম পাশ ঘেষে স্যাটেলম্যান্টের সড়ক ওই জায়গার উপর দিয়ে ঘরবাড়ি নির্মাণ করে আছে কয়েকটি পরিবার।

মসজিদের নির্মাণ সামগ্রী পরিবহনে বাঁধা এবং স্যাটেলমেন্টের সড়ক উদ্ধার করার বিষয়টি সমাধানের জন্য ইউএনও বরাবর অভিযোগ দিয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। অভিযোগের দুই মাস পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। দীর্ঘ দুই মাস অতিবাহিত হওয়ায় কোন সমাধান না করায় ক্ষুদ্ধ এলাকাবাসী।

এ ব্যাপারে মসজিদের সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মিয়া জানান নির্মাণ সামগ্রী পরিবহনে কয়েকটি পরিবার বাঁধাগ্রস্থ করে। এই সড়কটি প্রায় ২৬ ফিট কিন্তুু বাড়ীঘর,গোয়ালঘর,খড়ের পাল্লা দিয়ে দখল করে রেখেছে বর্তমানে চলাচলের জন্য ৬ ফিট সড়ক ও নেই। মসজিদের কাজ চলমান রাখার জন্য অধিকাংশ মুসল্লী ইউএনও স্যারের কাছে যাই। ইউএনও স্যার আমাদের আশ্বাস দেয় কিন্তুু দুই মাস অতিবাহিত হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে ২৬ ফিট স্যাটেলমেন্টের রাস্তাটি পুনঃ উদ্ধার চাই।

মসজিদ কমিটির আব্দুস ছামাদ জানান নির্মাণ কাজের পূর্বের মসজিদ ভেঙে ফেলান হয় এবং মালামাল আনার সময় পাশ্ববর্তী যাদের বাড়ী আছে তারা জবরদখল, খুটি গাড়িয়া রাস্তাঘাটে যাতায়াতে বিঘ্ন ঘটায়। অটো,ভেন,টলি কোন গাড়ী এই রাস্তা দিয়ে আসতে পারে না। আমরা ইউএনও কাছে অভিযোগ দিয়ে ছিলাম কোন ব্যবস্থা নেয়নি। মসজিদের কাজ বন্ধ ছিল এখন পর্যন্ত বন্ধ আছে। প্রশাসনের কাছে আমরা চাই স্যাটেলমেন্টের রাস্তাটি ম্যাপ অনুযায়ী সরেজমিনে এসে একটি সু ব্যবস্থা করে দেয়। তাহলে অটোগাড়ীসহ বিভিন্ন গাড়ী সহ আমরা প্রায় এক হাজার মানুষ যাতায়াতে সুবিধা পাবো এবং মসজিদের কাজ শুরু করতে পারবো।

ইউএনও সুমন চৌধুরী জানান চরপাকেরদহ মধ্য পাড়া জামে মসজিদ এর নির্মাণ কাজ পরিবহনে বাঁধা এবং রাস্তা যাতায়াত সংক্রান্ত এ বিষয়ে একটি অভিযোগ আসে। তৎপ্রেক্ষিতে আমি ইউনিয়ন প্রশাসক কে ব্যবস্থা নিতে বলি। তিনি আমাকে গত শুক্রবারে জানিয়েছেন খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে এবং মসজিদের কাজ চলমান আছে। যেহেতু কাজ চলমান আছে সেহেতু সমস্যাটা লোকালি সমাধান হয়ে গেছে। রাস্তার একটু সমস্যা আছে কাঁদা রাস্তা পরবর্তীতে বরাদ্দ আসলে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করবো।

স্যাটেলমেন্টের রাস্তার উপর যদি ঘরবাড়ি থাকে সেক্ষেত্রে আমি স্যাটেলম্যান্ট অফিসার বরাবর পত্র মারফত জানিয়ে দেবো এলাকাবাসীর পক্ষে একটা দাবী আছে তারা যেন এ ব্যবস্থাটা গ্রহণ করে।