পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

সাংবাদিক ও দুই এমপিকে হত্যার হুমকি: থানায় জিডি

নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

নেত্রকোনার বারহাট্টায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ওমর আহম্মদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে, ওই সাংবাদিককে কোনো ধরনের সহযোগিতা করলে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হককে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক ওমর আহম্মদ। তিনি জাতীয় দৈনিক জনবাণী’র বারহাট্টা উপজেলা প্রতিনিধি এবং বারহাট্টা প্রেসক্লাবের সদস্য।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বারহাট্টা সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার নামে এক নারী বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বারহাট্টা থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীর ভিডিও বক্তব্যসহ একটি সংবাদ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন সাংবাদিক ওমর আহম্মদ।

অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের পর গত ১৬ জুলাই বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম হোসেন তালুকদার নামে এক ব্যক্তি সাংবাদিকের মোবাইল ফোনে কল করে সংবাদটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে সাংবাদিক ওমর আহম্মদ উল্লেখ করেন, ফোনালাপে অভিযুক্ত ব্যক্তি বলেন, এ বিষয়ে যদি নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক তাকে কোনো ধরনের সহযোগিতা করেন, তাহলে তাকেও গুলি করে হত্যা করা হবে।

এ বিষয়ে বারহাট্টা থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।