পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকালে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ আন্দোলনের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাসুদ রানা।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, চিনিকলে কর্মরত যোগ্য মৌসুমি শ্রমিক-কর্মচারীদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা করা, পাঁচ বা দশ বছর পরপর পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা এবং গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার পে-কমিশনের আদলে শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন করা।

সমাবেশে বক্তারা বলেন, অধিকাংশ শ্রমিকের সারা বছর কাজ থাকে না। মৌসুমভিত্তিক কয়েক মাস স্বল্প মজুরিতে কাজ করলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা দক্ষ হয়ে ওঠেন। কিন্তু সেই দক্ষতার মূল্যায়ন না করে তাদের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় না। দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ্য ভাতাসহ বিভিন্ন সুবিধা পেলেও একই সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন এবং সুপারভাইজার তোফাজ্জল হোসেন।