ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জনতার হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী ও ময়ূখ রঞ্জন!

আর্ন্তজাতিক ডেস্ক
মে ১৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি দুই জনের বিরুদ্ধে ব্যাপক জনরোষে পড়ে পালিয়ে বেড়াচ্ছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁদের উস্কানিমূলক মন্তব্য ও আচরণের কারণে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন।

ভারতের একটি স্যাটেলাইট টেলিভিশনে সম্প্রতি ময়ূখ রঞ্জন মন্তব্য করেন, “থাকবে না বাংলাদেশ, থাকবে না।” এই মন্তব্যের পর থেকেই তিনি জনরোষের শিকার হন। ফেসবুকে পূজা শর্মা নামের একজন ভারতীয় নাগরিক লিখেছেন, “ভয়ে আমাদের সামনে আসছে না ময়ূখ দাদা! আজ তাকে বোরকা পড়ে পালিয়ে যেতে দেখলাম রিপাবলিক বাংলার সামনে। ভাগ্যিস বোরকাটা পড়েছিলো না হলে তো গণধোলাই খেতো।” অপরদিকে, বিজয় কুমার নামের আরেক ভারতীয় লিখেছেন, “ময়ূখ রঞ্জনের প্রোপাগান্ডায় অতিষ্ট হয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না। ও কি সাংবাদিক নাকি আস্ত একটা হকার? রিপাবলিক বাংলা টিভিও বা কেমন? ওর মত এক বলদকে রেখেছে উপস্থাপনা করতে?”

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। সম্প্রতি, তিনি দাড়ি গোঁফ রেখে আত্মগোপনে চলে গেছেন বলে জানা যাচ্ছে। ফেসবুকে কয়েল রাণী নামের একজন লিখেছেন, “কসাই মোদির দলের নেতা শুভেন্দুকে দেখলাম দাড়ি গোঁফ রেখেছে, আর বাজারে সাধারণ মানুষের মত হেটে যাচ্ছে। পালিয়েছে আগে জানলে ধরে তো গণধোলাই দিতাম।” অভিজিৎ নামের আরেকজন শুভেন্দুর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “যখন তখন বলেন পাকিস্তানকে গাজা বানাবেন, কৈ এবার হলো তো? যুদ্ধ করে কি লাভ হলো ক্ষতি ছাড়া? মুসলমানদের নিয়ে কটাক্ষও করেন আপনি মাঝেমধ্যে। ভারতবর্ষ শুধু হিন্দুদের নয় সবার। এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে, তোমার না পোষালে তুমি ইসরায়েলে চলে যেতে পারো। কিন্তু এরপর আর মুসলিমদের নিয়ে কিছু বললে তোমাকে ছাড় দেওয়া হবে না।”

সম্প্রতি, পশ্চিমবঙ্গের কলকাতা জুড়ে ময়ূখ রঞ্জন ও শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। তাঁদের মধ্যে ভারতীয় হিন্দুধর্মাবলম্বীদের সংখ্যাই বেশি। তাঁদের দাবী, টেলিভিশনটি পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধকেও উস্কে দিয়েছিলো এটি, এমনটিই দাবি তাঁদের। আর এসবের মাস্টারমাইন্ড হিসেবে তাঁরা ময়ূখ রঞ্জনের কথা বলে আসছেন বারবার।

এই পরিস্থিতিতে, ময়ূখ রঞ্জন ও শুভেন্দু অধিকারীকে নিয়ে ভারতীয় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, আলোকচিত্র, গ্রাফিক্স, অডিও এবং ভিডিও কন্টেন্ট কর্তৃপক্ষের নিজস্ব সম্পদ। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কোনো তথ্য বা মাল্টিমিডিয়া কন্টেন্ট কপি, প্রকাশ বা অন্য কোনো উপায়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।