শ্রীবরদীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ, ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে শ্রীবরদীতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন ও বর্ণাঢ র্যালি এবং সচেতনতামূলক সভা করা হয়েছে।
শেরপুরের শ্রীবরদীতে (১৯মে) সকালে”অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন করা ভূমি মেলার কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয়।
ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় শ্রীবরদী উপজেলা ভূমি অফিস,শ্রীবরদী, শেরপুর কতৃক আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আয়োজন করে।
উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর করতে এ ভূমি মেলার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিব-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ , উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল,সাধারণ সম্পাদক সোহান, সরকারি বিভিন্ন অফিসের অফিসারগণ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভূমি সেবা প্রত্যাশীরা।
