পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ্ব শিক্ষক দিবস আজ • সোশ্যাল মিডিয়ার বিচারালয়: সুবিচার নাকি উন্মত্ত জনতার উল্লাস? • চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি

নূর হোসেন বেল্লাল (বাবুগঞ্জ প্রতিনিধি) প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি সদস্য প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. শাহীন মাঝি।

মো. শাহীন মাঝি রাকুদিয়া মাঝি বাড়ির বাসিন্দা। তিনি মোবসের আলী মাঝির ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। পাশাপাশি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শাহীন মাঝি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর মৌলিক সমস্যা সমাধান, রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেবেন। তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চান।

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি ৫ নম্বর ওয়ার্ডের মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন শাহীন মাঝি। তিনি ৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।