পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি চৈতি সাধারণ সম্পাদক রাইহান

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তানজিনা আক্তার চৈতি ও রাইহান উদ্দিন।

সোমবার (১৭ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠাতে হবে।

নতুন সভাপতি তানজিনা আক্তার চৈতি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত। সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগেও পড়াশোনা করছেন।

নতুন নেতৃত্বের আগমনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নিয়মিত সাহিত্য আড্ডা, কর্মশালা, লেখালেখির প্রশিক্ষণ এবং মানসম্মত কলাম-গল্প-কবিতা প্রকাশের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, “দায়িত্ব পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় লেখালেখির চর্চাকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।

সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, “গুরুত্বপূর্ণ এই দায়িত্বে আমাকে রাখায় কৃতজ্ঞ। সভাপতি’র নেতৃত্বে ও সদস্যদের সহযোগিতায় শাখার কার্যক্রম আরও বেগবান করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপ্রেম ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।